রাজধানীতে ছুরিকাঘাতে নিহত  এক যুবক

Jul 22, 2026 - 10:39
 0  13
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত  এক যুবক

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাগর হোসেন বুলেট (২৮) হাজারীবাগের ভাগলপুর লেনের মৃত শাহাদত হোসেনের ছেলে। তিনি বেকার ছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১/ই বাসার সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ গণমাধ্যমকে বলেন, রাতে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ভাগলপুর লেনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।পরে দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে  আহত অবস্থায় উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনার আইনী কর্যক্রম প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।